জাপানী জলসীমায় চীনা জাহাজের অনুমোদনহীন জরিপ কার্যক্রম: অভিযোগ টোকিওর

07 October 2026, 12:26 AM
জাপানী জলসীমায় চীনা জাহাজের অনুমোদনহীন জরিপ কার্যক্রম: অভিযোগ টোকিওর

আন্তর্জাতিক ডেস্ক:   জাপানের কোস্ট গার্ড মঙ্গলবার জানিয়েছে, চীনের একটি গবেষণা জাহাজ দেশটির জলসীমার বিশেষ অর্থনৈতিক অঞ্চল (ইইজেড)-এ অনুমোদনহীন জরিপ কার্যক্রম চালানোয় তা বন্ধ করতে বারবার নির্দেশ দেয়ার পর জাহাজটিকে ওই এলাকা ছেড়ে চলে গেছে।


জাপানের দক্ষিণাঞ্চলীয় ওকিনাওয়া প্রিফেকচারের ইশিগাকি দ্বীপের প্রায় ৭০ কিলোমিটার (৪৫ মাইল) উত্তরের জলসীমায় চীনা জাহাজ ‘কেক্সুয়ে’-কে প্রথম ২৭ সেপ্টেম্বর দেখা যায়।


জাপান কোস্ট গার্ডের মুখপাত্র মাসাশি আসানো বার্তা সংস্থা এএফপিকে জানান, জাহাজটিকে বেতার বার্তার মাধ্যমে গবেষণা কার্যক্রম বন্ধ করার নির্দেশ দেওয়া হয়।


আসানো বলেন, তারা জানায় যে জাপানের সামুদ্রিক অঞ্চলে অনুমতি ছাড়া বৈজ্ঞানিক গবেষণা “বরদাশত করা হবে না”।

শেষ পর্যন্ত শুক্রবার জাহাজটি ওই এলাকা ছেড়ে যায়।


আসানো জানান, জাপানের ইইজেড অঞ্চলে চীনা জাহাজগুলোর অনুমোদনহীন গবেষণা কার্যক্রমের সংখ্যা ইতোমধ্যেই গত বছরের তুলনায় দ্বিগুণেরও বেশি হয়েছে।


জাতিসংঘের সমুদ্র আইনবিষয়ক কনভেনশন অনুযায়ী, কোনো দেশের উপকূল থেকে সর্বোচ্চ ২০০ নটিক্যাল মাইল (৩৭০ কিলোমিটার) পর্যন্ত বিস্তৃত এক্সক্লুসিভ ইকোনোমিক জোনে বৈজ্ঞানিক গবেষণা চালাতে হলে ওই অঞ্চলের প্রাকৃতিক সম্পদ অনুসন্ধান ও ব্যবহারের অধিকার থাকা দেশের সম্মতি প্রয়োজন।


 আসানো বলেন, জাপানের ইউজেড অঞ্চলে অনুমোদনহীন গবেষণার ঘটনা ‘হঠাৎ করই বেড়ে গেছে’, বিশেষ করে জাপান ও ফিলিপাইন সামুদ্রিক সীমান্ত নিয়ে আলোচনা শুরু করার ঘোষণা দেওয়ার সময়ের কাছাকাছি থেকেই এই ঘটনা বৃদ্ধি পেয়েছে।


তিনি আরও বলেন, চলতি বছর এখন পর্যন্ত এমন ১৪টি ঘটনা ঘটেছে। গত বছর হয়েছিল ছয়টি এবং তার আগের তিন বছরে প্রতি বছর এক বা দুটি করে ঘটনা ঘটেছিল।


জাপানের প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচি এবং ফিলিপাইনের প্রেসিডেন্ট ফার্দিনান্দ মার্কোস ২৮ মে একমত হন যে, দুই দেশের মধ্যে ‘এক্সক্লুসিভ ইকোনোমিক জোনে ও মহীসোপানের সামুদ্রিক সীমানা নির্ধারণের’ জন্য আনুষ্ঠানিক আলোচনা শুরু করা হবে।


যৌথ বিবৃতিতে বলা হয়, এর লক্ষ্য হলো ‘অঞ্চলে আইনি নিশ্চয়তা বৃদ্ধি করা।’