সিদ্ধিরগঞ্জে পুলিশের অভিযানে গ্রেপ্তার ২৭
নিউজ ডেস্ক:নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে বিশেষ অভিযান চালিয়ে সন্ত্রাসবিরোধী মামলা, মাদক, ডাকাতির প্রস্তুতি, নারী ও শিশু নির্যাতনসহ বিভিন্ন মামলার ২৭ আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার সিদ্ধিরগঞ্জ থানাধীন বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
পুলিশ জানায়, গ্রেপ্তারদের মধ্যে সন্ত্রাসবিরোধী মামলায় ১ জন, মাদক মামলায় ২ জন, সিআর সাজা ও জিআর ওয়ারেন্টভুক্ত ৬ জন, পূর্বের ডাকাতির প্রস্তুতি মামলায় ১ জন, নারী ও শিশু নির্যাতন মামলায় ২ জন এবং দণ্ডবিধির ২৯০ ধারায় ১৫ জন রয়েছেন।
সন্ত্রাসবিরোধী মামলায় গ্রেপ্তার সাখাওয়াত আহাম্মেদ সজিব (২৭) সিদ্ধিরগঞ্জ আব্দুল আলী পুল এলাকার বাসিন্দা। পুলিশের দাবি, তিনি নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের সক্রিয় সদস্য এবং মিছিলের সামনের সারিতে অংশ নিতেন।
মাদক মামলায় গ্রেপ্তার দুজন হলেন—মো. হানিফ (৫৩) ও মাহমুদুল হাসান অনিক (৩২)। এছাড়া সিআর সাজা ও জিআর ওয়ারেন্টভুক্ত ছয়জন, ডাকাতির প্রস্তুতি মামলায় মো. শরীফ (২৪) এবং নারী ও শিশু নির্যাতন মামলায় হাজী ইব্রাহিম (৭০) ও সুমি আক্তার (২২)কে গ্রেপ্তার করা হয়েছে।
এদিকে দণ্ডবিধির ২৯০ ধারায় গ্রেপ্তার ১৫ জনের মধ্যে আসমা (৩৪), ফারজানা ইসলাম (২৬), রাজন (২২), মো. রাহাদ হোসেন (৩০), রনি (৩০), পরান রায় (৩৮), কাজল রায় (২০), রিপন রায় (৩৫), ইসলাম (২৫), জাহাঙ্গীর আলম (৩০), আঃ আজিজ (৩২), পারভেজ (১৯), মনির (৩৫), জাহাঙ্গীর (৬০) ও বকুল (২৬) রয়েছেন।
সিদ্ধিরগঞ্জ থানার ওসি মোহাম্মদ এমদাদুল হক জানান, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট মামলায় আইনগত ব্যবস্থা নিয়ে আদালতে পাঠানো হয়েছে। মাদকসহ যেকোনো ধরনের অপরাধ দমনে সিদ্ধিরগঞ্জ থানা পুলিশের অভিযান অব্যাহত থাকবে।